বুয়েটে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ

২৭ আগষ্ট, ২০২২ ১১:৪৫  
৩. পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ কৌশল বিভাগ সহকারী অধ্যাপকের ১টি অস্থায়ী পদ (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)। বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা। ৪. রসায়ন বিভাগ সহকারী অধ্যাপকের ২টি পদ, ১টি স্থায়ী ও ১টি অস্থায়ী পদ (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)। বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা। ৫. পানিসম্পদ কৌশল বিভাগ লেকচারারের ১টি অস্থায়ী পদ। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা। ৬. বুয়েট-জিডপাস লেকচারারের ৩টি অস্থায়ী পদ (২টি পুর ও ১টি ইউআরপি)। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা। কর্মকর্তা পদ
১. রেজিস্ট্রার অফিস ডেপুটি রেজিস্ট্রারের ১টি স্থায়ী পদ। বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা। ২. যন্ত্রকৌশল বিভাগ সহকারী ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ারের ১টি স্থায়ী পদ। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা। ৩. পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ কৌশল বিভাগ সহকারী এক্সপেরিমেন্টাল ইঞ্জিনিয়ারের ১টি স্থায়ী পদ। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা। ৪. প্রধান প্রকৌশলীর কার্যালয় উপসহকারী প্রকৌশলী (এস্টিমেটর) (পুর)-এর ১টি স্থায়ী পদ। বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

যেভাবে আবেদন

বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম এই ওয়েবসাইট (regoffice.buet.ac.bd) থেকে ডাউনলোড করতে হবে।

আবেদন ফি

বুয়েটের কম্পট্রোলারের অনুকূলে বেতন স্কেল ৫৬,৫০০-৭৪,৪০০ ও বেতন স্কেল ৫০,০০০-৭১,২০০ গ্রেড পদে আবেদনের জন্য ১ হাজার টাকা এবং অন্যান্য গ্রেড পদে আবেদনের জন্য ৭৫০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার অথবা কম্পট্রোলার অফিস কর্তৃক প্রদত্ত নির্ধারিত জমা রসিদের মাধ্যমে সোনালী ব্যাংক বুয়েট শাখায় নগদ টাকা জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ: ১২ সেপ্টেম্বর, ২০২২